1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ৬১ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে সরকারের দায়িত্ব।

রিজভী আরও বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছে? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।

জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com