1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ২.৫৬ পিএম
  • ৬৪ Time View

রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন সাবেক বিডিআর সদস্য এবং নিহত পরিবারের স্বজনেরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল থেকে তারা বিভিন্ন দাবিতে শহিদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে। বিগত সরকারের “নীল নকশা”য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।

একইসঙ্গে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।

এ সময় বক্তাদের বলতে শোনা যায় যে, যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com