1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থপাচার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৩.১৬ পিএম
  • ৯২ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থপাচার। ওই সময় ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগস্টের পর অনেকেই দেশ ত্যাগের সুযোগ পেয়েছেন। এর বড় কারণ, সে সময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ছেড়েছেন, তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়াবে। এছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে। আহতদের একেকজনের একেক সমস্যা রয়েছে। সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে। আহতদের একেকজনের একেক সমস্যা রয়েছে। সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়। যারা তিন থেকে চার ঘণ্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত ৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়। আশা করেছিলাম, তাদের অনেককে পাবো। কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। আমরা ৫০০ জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ৫০ জনের মতো পেয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com