1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস কৃষকের মুখে হাসি থাকবে: তুহিন

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১০.২৪ পিএম
  • ৯২ Time View

যশোরে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাহির তুহিন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস কৃষকের মুখে হাসি থাকবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ও বাসুয়াড়ি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে জামদিয়া ইউনিয়নের সাইটখালী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাহির তুহিন বলেন, কৃষক স্বাবলম্বী হলে দেশও স্বাবলম্বী হবে। সে কারণেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল দেশ পরিচালনা দায়িত্ব পেলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান প্রমুখ।

ফাঁকা ফসলের মাঠে দুই ইউনিয়নের কৃষকদলের দশ সহস্রাধিক নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। কৃষক-কিষাণীরা গরুর গাড়ি সাজিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। সমাবেশকে কেন্দ্র করে পাশে গ্রামীণ মেলাও বসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com