সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস-আদালত পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের পেট্রোল পাম্পে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে পাম্পগুলো বন্ধ হওয়ার আশংকা মালিক সমিতির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত

মির্জা ফখরুলের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ প্রকাশনা দিলেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নন্দিত চলচ্চিত্র অভিনেতা এবং সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। 

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মির্জা ফখরুলের হাতে করে একটি প্রকাশনা তুলে দেন ইলিয়াস কাঞ্চন। 

মহাসচিবের সাথে আলোচনায় ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবত নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করে যাচ্ছি আপনি ও আপনারা অবগত আছেন। তার একটা প্রকাশনা আপনাকে দিয়েছি। 

নিরাপদ সড়ক চাই এর মহাসচিব বলেন, আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটা সেমিনার করার প্রস্তুতি নিচ্ছি। আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। সেমিনারে আপনার উপস্থিতি ও বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ।

এসময় সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS