1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

ভুল নীতির কারণে অনেক বিনিয়োগকারী চলে গেছেন: অর্থ উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৪.৪৬ পিএম
  • ১০০ Time View

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জন্য বাণিজ্য একটি খুবই গুরুত্বপূর্ণ খাত। তবে অতীতে ভুল নীতির কারণে অনেক বিনিয়োগকারী চলে গেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, সৌদি আরবের আরামকো, দক্ষিণ কোরিয়ার সামসাং কোম্পানি। সেটা ছিল ভুল নীতি। এখন এসব শুধরে নিতে হবে।

তিনি বলেন, “আমরা সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছি। সে লক্ষ্যে ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। স্বল্প সময়ের জন্য এলেও আমরা একটি মেঠোপথ রেখে যাব, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন।”

রবিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শেয়ার মার্কেটের সমালোচনা করে তিনি আরও বলেন, “শেয়ার মার্কেটে অনেক কোম্পানি বিনিয়োগ করছে। তবে দেখছি, কিছু কোম্পানির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও এম মাসরুর রিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com