1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

সার্ভার জটিলতা কাটিয়ে ডিএসইতে লেনদেন চালু

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১১.৪৯ এএম
  • ৪৪ Time View

সার্ভার সমস্যার সমাধানের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।

এদিন সকাল সাড়ে ১১ টায় ডিএসইতে লেনদেন চালু হয়। ফলে অন্যান্য সাধারণ দিনের চেয়ে ডিএসসিতে আজ দেড় ঘণ্টা লেনদেন বন্ধ ছিল।

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, “সার্ভারে সমস্যা সমাধান হওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন শুরু হয়েছে। ডিএসইর আইটি টিম নিরোলসভাবে চেষ্টা করে উদ্ধত সমস্যার সমাধান করেছে। এ সমস্যার সমাধান করে ডিএসইতে লেনদেন চালু করতে দেড়ঘণ্টা সময় লেগেছে।”

জানা গেছে, সার্ভার জটিলতার কারণে ডিএসইতে রবিবার সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানায় ডিএসই। 

এর আগে আজ সকাল ১০টা ২১মিনিটে এক বার্তায় ডিএসই পক্ষ থেকে জানানো হয়, সার্ভার জটিলতার কারণে আমরা সকাল ১০টা থেকে লেনদেন শুরু করতে পারছি না। ট্রেড শুরুর সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তবে এদিন স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com