1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন সিটি ব্যাংকের

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৫.৩৭ পিএম
  • ৯৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক সিটি ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করার অনুমতি দিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ড ছেড়ে ব্যাংকটি ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল)  অনুষ্ঠিত বিএসইসির ৮২২তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে একটি মেয়াদী বন্ড। এর মেয়াদ হবে ৮ বছর। এরপর বন্ডটির সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটির অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে-এটি সাধারণ শেয়ারে রূপান্তর-অযোগ্য (N0n-Convertible), জামানতবিহীন (Unsecured), সম্পূর্ণ অবসায়নযোগ্য (Fully redeemable), ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটির টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও আইন অনুসারে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্লেসমেন্টে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। এর প্রতি ইউনিট বা লটের মূল্য হবে এক কোটি টাকা।

আলোচিত বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।আর ট্রাস্টির দায়িত্বে থাকবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com