বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৫ আসনে ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমান ভোট দিলেন গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপ, আহত ৩ ‘আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু’- প্রধান উপদেষ্টা গণতন্ত্রের যাত্রা আজ নতুন করে শুরু হলো: ফখরুল ভোটকেন্দ্রে নজরদারিতে গোপন ক্যামেরা, জানাল ইসি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০—বিরতিহীন ভোটগ্রহণ আজ ভোট কেনাবেচা বন্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন আজ ১১ই ফেব্রুয়ারী বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস; ইসলামের ছদ্মনামে শিয়াবাদ ঈমান দ্বীন পরিপন্থী প্রতারণা – আল্লামা ইমাম হায়াত ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

দাম কমায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭ Time View

কয়েক সপ্তাহ আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কমেছে সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়। তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি যাচ্ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৬০ টাকা, গাঁজার প্রতি কেজি ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, শালগম প্রতি কেজি ৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, ব্রুকলি প্রতি পিস ৪০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচা টমেটো প্রতি কেজি ৩০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৬০ টাকা, সাধারণ শিম প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাব্বির আহমেদ। এ ক্রেতা গণমাধ্যমে বলেন, কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে। তবে এখনো কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে। যদিও বিক্রেতারা বলছেন— এখন এই সবজিগুলোর মৌসুম নয়। বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম।

তিনি আরও বলেন, এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই, তবে দু-এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো। তারপরেও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে।

মহাখালীর সবজি বিক্রেতা আব্দুর রহিম বলেন, আগের তুলনায় সবজির দাম এখন অনেক কম। যে কারণে সবজি বিক্রির পরিমাণ বেড়েছে। আগে এক আইটেমের সবজি যদি পাঁচ কেজি বিক্রি হতো, এখন সেটা ৮-১০ কেজি বিক্রি হয়। দাম কম থাকলে ক্রেতারা কিনে স্বস্তি পায়। বিক্রির পরিমাণ বাড়ায় আমরাও লাভবান হই।

তিনি আরও বলেন, পুরো শীতজুড়েই সবজির দাম এমন কমই থাকবে। শীত কমার পর সবজির দাম আবার কিছুটা বাড়তে পারে। তবে এখন যে সবজির দাম চলছে, এমন কম দাম অনেকদিন দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS