1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

আইপিওর অর্থ ব্যয়ে ৫ম দফা সময় বাড়ল সিলভা ফার্মার

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.৪১ পিএম
  • ৭০ Time View

 শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয়ের সময়সীমা পঞ্চমবারের মতো ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৮ সালে। আইপিওর মাধ্যমে সংগৃহীত ৩০ কোটি টাকা ২০২০ সালের এপ্রিলের মধ্যে ব্যয় করার কথা ছিল কোম্পানিটির। এর আগে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় করতে না পেরে ২০২০-২০২৪ সাল পর্যন্ত চার দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ পঞ্চম দফায় কোম্পানিটির আইপিওর অর্থ ব্যয়ের সময় বাড়ানো হলো।

গত সোমবার সিলভা ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির ৭৩.১০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী আইপিওর অর্থ ব্যয়ের সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে অনুমোদন দিয়েছেন। আইপিওর অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় করতে না পারার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, অর্থনৈতিক সংকটের কারণে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটেছে এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে কোম্পানির ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি হয়েছে। ডলার সংকটের কারণে ব্যাংক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে রাজি হয়নি। এ পরিস্থিতিতে কোম্পানি নতুন কারখানা ভবন ও আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি স্থাপন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইপিওর অর্থ ব্যয় করা সম্ভব হয়নি এবং এজন্য আরো এক বছর সময় বাড়ানো প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com