মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ Time View

রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, দুর্নীতি, লুটপাট; এসব কিন্তু নিচে চাপা পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এ কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে, সেটা মানুষ ভুলে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ খাতের পুরো বিষয়টি আমরা রিভিউ করব এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বস্বান্ত করেছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতের সব জায়গায় দুর্নীতি হয়েছে। কোনো জায়গা বাদ নেই।’

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘গত ১৫ বছরে বিদ্যুৎ খাত তারা (আওয়ামী লীগ) ব্যবসার খাত বানিয়েছিল। তাদের দুর্নীতির বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে।  এই বিদ্যুৎ উন্নয়ন টেকসই নয় এবং যেকোনো সময় মুখ থুবড়ে পড়বে।

বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS