বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ৯৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রূপালী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ০২ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আর ৮০ পয়সা বা ৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডাচ্-বাংলা ব্যাংকের ৫ দশমিক ৮২ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৭৯ শতাংশ, এবি ব্যাংকের ৫ দশমিক ১৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ দশমিক ১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪ দশমিক ০৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩ দশমিক ৫০ শতাংশ এবং আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS