1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

জেমিনি সি ফুডের বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২.৫২ পিএম
  • ৭৭ Time View
gemini sea food

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। গত বছরের ১৩ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিধি অনুসারে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করার পর এ বিষয়ে সম্মতি চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসি সম্প্রতি কোম্পানিটিকে আলোচিত বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।

বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল ঘোষিত বোনাস শেয়ার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com