1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Title :
শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বেস্ট হোল্ডিংসের নগদ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৪.০৯ পিএম
  • ৬১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। এসময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতা রাখার জন্য ধন্যবাদ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানি সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের (স্পনসর শেয়ারহোল্ডার ব্যতীত) ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও অন্যান্য এজেন্ডারও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ। এসময় তিনি উপস্থিত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, বেস্ট হোল্ডিংস লিমিটেড একটি সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভূক্ত হওয়াটি শুধুমাত্র কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, আমাদের সম্মানিত শেয়ারহোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জণ।

এসময় তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা সময়টি অপেক্ষা করছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।

সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ তাঁর দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com