1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

সাংবাদিকদের পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ইফতেখারুজ্জামান

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১.০৭ এএম
  • ৭৯ Time View

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাংবাদিকদের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ (আপস) করা যাবে না। গত শনিবার (২৮ ডিসেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ডাটা জার্নালিজম নিয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিআইবি নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যা লিখছি, সেটা যেন তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে। টিআইবি সব সময়ই গণমাধ্যমের পাশে থাকবে। আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং ও কঠিন। তবে, আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এখন যা হচ্ছে সেটি সামনে আরও ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে।’

টিআইবি আয়োজিত এই কর্মশালায় গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৫ জন সংবাদকর্মী অংশ নেন। কর্মশালায় সাংবাদিকদের ডাটা বিশ্লেষণ, ডাটা সংগ্রহ ও সঠিক পদ্ধতিতে তা উপস্থাপনের কলাকৌশল শেখানো হয়। আধুনিক কম্পিউটার টুলের ব্যবহার ও ডাটানির্ভর গল্প তৈরির কৌশল নিয়ে বিস্তর আলোচনা ও হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টিআইবির সহকারী সমন্বয়কারী কে এম রফিকুল আলম, রিফাত রহমান ও ডেপুটি সমন্বয়কারী জাফর সাদিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com