1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০.১৬ পিএম
  • ৯৪ Time View

বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ-২০২৪ শীর্ষক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

উপদেষ্টা ব‌লেন, উন্নত তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com