1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে: জয়নুল আবদিন ফারুক

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২.০৮ পিএম
  • ৮৩ Time View


নিজস্ব প্রতিবেদকঃ সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতের ন্যায় দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। অতি দ্রুত সরকারকে এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে করতে হবে।

২৯ ডিসেম্বর ২০২৪ইং রোববার সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম-জিসফ’র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, গরীব, ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যাতে পরবর্তীতে কেউ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্রকে হত্যা করতে না পারে। তিনি বাংলাদেশকে দুর্নীতির আখরা বানিয়েছিলেন। তার প্রেতাত্মারাই সচিবালয়ে আগুন দিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন আয়োজন করতে বেশিদিন সময় লাগার কথা নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এ সময় ঐক্য বিনষ্ট হয় এমন কিছু উপদেষ্টাদের বলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহীম, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মাশফিকুল হক জয়, সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান মেহেদী, জিসফ’র সহ-সভাপতি শামসুজ্জোহা, এনামুল করিম মিন্টু, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শিশু বিষয়ক সম্পাদক মোঃ খোকন, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মনির হোসেন, মোঃ মামুন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভূঁইয়া, সদস্য মোঃ রুবেল হোসেন, নেত্রকোণা জেলার সভাপতি ফরিদুল রাসেল, কাফরুল থানার আহ্বায়ক মোজাফফর হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com