1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

সচিবালয়ে আগুনের ঘটনায় ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি : উপদেষ্টা রিজওয়ানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০.১৯ পিএম
  • ৭৬ Time View

রাজধানীর সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘তিন দিনের মধ্যে সচিবালয়ে আগুনের উৎস ও কারণ তদন্ত করে প্রতিবেদন দেবে উচ্চ পর্যায়ের কমিটি।’

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিবেশ উপদেষ্টা।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত চাই। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’ 

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী তিন দিনের (রোববার) মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে।’

উপদেষ্টা রিজওয়ানা জানান, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন—গৃহায়ন সচিব, পুলিশের আইজি, কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিষ্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে তিনজন বিশেষজ্ঞ—একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।

পরিবেশ উপদেষ্টা বলেন, এ ঘটনা নিয়ে সব প্রশ্নের উত্তরের জন্য তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে তদন্ত প্রতিবেদনের অনুলিপি গণমাধ্যমকে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com