বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

দেশে এখন জাতীয় ঐক্য প্রয়োজন : ব্যারিস্টার রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ Time View

দেশে এখন জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা বলেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুহাম্মদ মনিরসহ শুভানুধ্যায়ীরা।

ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘এখন আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। হিটলার চলে যাওয়ার পরে জার্মানি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু জার্মানি এখন এক হয়ে গেছে। তিনটি বিষয়ে জাতি যদি একমত হতে পারে, তাহলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই তিনটি বিষয় হলো—স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন।’

ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘ ১১ বছর পর দেশে এলাম। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি এ দেশকে ভালোবাসি। এই শহর আমার নিজের শহর। এখানকার আইনাঙ্গনেই আমার বিচরণ ছিল। আজকে সুদীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বিমান যখন ঢাকার এয়ারপোর্টে এসে অবতরণ করছিল, তখন আমি স্মরণ করছিলাম সেই সমস্ত তরুণ যুবকদের কথা যারা সর্বোচ্চ সেক্রেফাইস করে আজ দেশ ও জাতির জন্য একটি মুক্ত পরিবেশ করে দিয়েছে।’

আবদুর রাজ্জাক আরও বলেন, ‘জার্মানি থেকে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য একটি মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল। সেই মহাযুদ্ধে তদানীন্তন তিনটি বৃহৎ শক্তি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন ও বৃটেনকে পাঁচ বছর যুদ্ধ করতে হয়েছে। আমাদের এই যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আজকের এই দিনে আমি তাদের অবদানকে শ্রদ্ধা ভরে স্বীকার করছি। কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। প্রতিটি বিপ্লবের পরেই সমস্যার সৃষ্টি হয়। ফ্রেঞ্চ বিপ্লবের পর হয়েছে, আমেরিকান রেভুলেশনের পরে হয়েছে। এখন আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে জাতীয় ঐক্য।’

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। একপর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন। এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইন পেশায় আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS