1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা : মির্জা ফখরুল

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০.৫১ পিএম
  • ৭৯ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময় এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল এসব কথা বলেন। ব্যক্তিগত সফরে তিনি সিলেটে আসেন।

সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও নাগরিকদের ছোড়া গুলিতে বাংলাদেশি নাগরিকের প্রাণ হারানোর একাধিক ঘটনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতের উচিত এসব বন্ধ করা।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ গমন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। নেতাকর্মীরা তার উন্নত ও সুচিকিৎসার জন্য অপেক্ষা করছেন। নতুন সময়ে দলও নতুনভাবে উজ্জীবীত হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’ বিএনপির মহাসচিব পরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন ও একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com