1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

জনগণকে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ১০৮ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে। পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষাকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে সবাইকে কাজ করতে হবে। জনগণের মতামত প্রতিষ্ঠা এবং সমস্যার সমাধান করতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করতে হবে। হারিয়ে যাওয়া প্রাণী ফিরিয়ে আনা যায় না, এটি আমাদের বুঝতে হবে। পরিবেশ যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।

উপদেষ্টা জানান, দেশের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে। অগ্রাধিকার ঠিক করে খাল দখল ও দূষণমুক্ত করা হচ্ছে। সব নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ বেকস্ট্রম প্রমুখ।

বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পদক পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। উপদেষ্টা বলেন, হালদা এবং মনজুরুল কিবরিয়াকে আলাদা করা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com