বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

সংস্কার দৃশ্যমান হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরবে: ডিএসই-ডিবিএ প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ Time View

নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ডিএসই ও ডিবিএ একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। ডিএসইর জন সংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ডিএসই চেয়ারম‍্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ৮ সদস‍্যের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টার সাথে তাঁর অফিসে সৌজন‍্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল এসময় পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন‍্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন।

এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরন এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়। অর্থ উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছে এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছে।

প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব‍্যক্ত করেন যে নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও এবং ডিবিএর ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS