পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের কাছে অন্তবর্তী নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পনিটি অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ম্যারিকো বাংলাদেশ গত ২৬ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রান্তিকের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪৫০% অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply