বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন হারভেস্ট এগ্রো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৯৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৩ ডিসেম্বর) গোল্ডেন হারভেস্ট এগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২০ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। আর ১ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৭ দশমিক ০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৪৫ শতাংশ, বিবিএসের ৫ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩ দশমিক ৫৯ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩ দশমিক ৫৫ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS