বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পর্ষদ সভার তারিখ ঘোষণা নিটল ইন্সুরেন্সের স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২৫-২৬ মার্চ রাতে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা সরকারের বিয়ের তথ্য গোপন, ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা! দেশ ছাড়তে চাইলেন নবীন ফ্যাশনের মালিক!! ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারনা করছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। একটা মিথ্যা প্রচারনা করছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি পাঁয়তারা করছেন। এ কারণে দেশে এখনো বিপদ কাটেনি।
 
এ সময় তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন। এই দেশে না কি আপনাদের ওপর অত্যাচার হচ্ছে। নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে, হয়নি। আমরা এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক সাথে বসবাস করি।

রোববার (২২ ডিসেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন।
 
বিএনপির মহাসচিব বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েজ দিয়েছিল। দুটোর মধ্যে একটাকে বেছে নিবেন। একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে। উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা কি পৃষ্ট হবেন, না কি জান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। আমি পালাই না, আমি ভয় পাই না। সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মীসহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি।

মহাসচিব বলেন, গত পনেরো বছর কেউ ভোট দিতে পেরেছেন, পারেন নাই। আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। দেশকে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়। পরে গুম-খুন করে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার।

সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS