1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করলে কঠোর শাস্তি

  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১.৪৬ পিএম
  • ৭৫ Time View

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে পারবে না। কেউ অপরাধ-অপকর্ম করলে দলীয়ভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

গত মঙ্গলবার রাতে ফকিরাপুল-আরামবাগ ইয়াংস সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে ফকিরাপুলের কালবার্ট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে রফিকুল আলম মজনু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দলের নাম করে কেউ কোন ব্যববসায়ীকে হয়রানি করলে তাৎক্ষনিকভাবে জানেন। তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, নতুন বাংলাদেশের আশায়। ফ্যাসিবাদ যা করেছে তা নতুন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবলু, মিজানুর রহমান সোহেল, নাসির উদ্দিন, দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসাইন প্রমুখ।

যুবদল নেতা ইলিয়ছ আহমেদের সঞ্চালনায় অনষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন মো. শাহিন মিয়া, মো. উজ্জল মিয়া,  বাপ্পি সজীব, মানিক হোসেন, হৃদয়, আরিফ উদ্দিন অভি, দ্বীপ, রকি প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com