1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

এডিএন টেলিকমের এজিএমে লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫.০৩ পিএম
  • ৬৯ Time View

এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটি ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম যেখানে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল। সভায় সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, এফসিএ।

সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।

বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থ বছরের কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ, সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা মূল্যবান পরামর্শ ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন।

এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।

সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com