1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
তিন দফা বাড়ার পর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমল সোনার দাম চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের দুটি শোরুম উদ্বোধন প্রথম প্রান্তিক প্রকাশ করেছে হা ওয়েল টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডেসকো প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডরিন পাওয়ার দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সরকার গতানুগতিক ধারায় চলছে না- আসাদুল হাবিব দুলু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমে অংশগ্রহণকারী হিসেবে চুক্তি স্বাক্ষর করল ট্রাস্ট ব্যাংক পিএলসি

ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪.১৩ পিএম
  • ৮৮ Time View
Block_Market

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- এক্সপ্রেস ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, আল- আরাফাহ ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স, ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং রিলায়ান্স দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৩৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৯ কোটি ৯২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আল- আরাফাহ ইসলামী ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা এবং রিলায়ান্স দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com