1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আ.লীগ পালিয়ে গেছে, তারা আর ফিরতে পারবে না : আবদুল হালিম

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬.১২ পিএম
  • ৭৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করছে, এটি ভুয়া খবর। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা আর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বরদাস্ত করবে না।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে নিউ হোস্টেল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলে।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচার ছাড়া দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। অবশ্যই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ লাখো লাখো নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। জামায়াতে ইসলামীর এক লাখ নেতাকর্মী জেল খেটেছে। অন্যান্য দলের লাখো লাখো নেতাকর্মী জেলে ছিল। এটাই ছিল শেখ হাসিনার বাংলাদেশ। পালাবেন না কেন? এমনভাবে অন্যায় করেছেন জনগণ পেলে আর রাখত না। ছাত্র-জনতার বিপ্লবের কারণে স্বৈরাচার সরকার বিদায় হতে বাধ্য হয়েছে।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, আমরা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই ছাত্র-জনতার গণআন্দোলন একটি অঙ্গীকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সংস্কারের মাধ্যমে সুন্দর নির্বাচন চাই। 

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুর ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মবিন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটওয়ারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com