1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো “রাষ্ট্রের বাজেট তৈরির সময় খেটে খাওয়া মানুষের মতামত কতটা বিবেচনা করা হয়?” মুহাম্মাদ আজগর হোসেন জিহাদ বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পথে বিএসইসি দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪৫ সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে অনলাইন ভ্যাট রিটার্নের প্রস্তুতি, সময় বাড়াল এনবিআর সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ, অনুমোদন পেল ৩০% লভ্যাংশ

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ইনু

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২.২৬ পিএম
  • ৬৮ Time View

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর এ আদেশ দেন।

আজ ঢাকার সিএমএম আদালতে চার দিনের রিমান্ড শেষে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ৮ নভেম্বর এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

নথি থেকে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com