1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না মিরাকল ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০.২৬ এএম
  • ৮৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছিল ১৬ টাকা ৪০ পয়সা। যা ৯ ডিসেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ২৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com