1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

পরিশোধিত মূলধন বাড়াতে পুনরায় আবেদন করবে স্যালভো কেমিক্যাল

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪.৪২ পিএম
  • ৬০ Time View

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড পরিশোধিত মূলধন বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পুনরায় আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, মূলধন বাড়ানোর পরিকল্পনায় সম্মতি দেয়নি বিএসইসি। ফলে সংশোধনী এনে ফের মূলধন বৃদ্ধির আবেদন করবে কেম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৬ কোটি ৪০ লাখ টাকা মূলধন বাড়ানোর পরিকল্পনা কোম্পানিটির। এর জন্য কোম্পানিটি শেয়ার ইস্যুর নতুন মূল্য ১৬ টাকা (৬ টাকা প্রিমিয়ামসহ) নির্ধারণ করেছে।

জানা গেছে, সালভো কেমিক্যাল এ বছরের ২৩ মে ১০ টাকা অভিহিত মূল্যে ৬ লাখ ৪ হাজার সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। এজন্য কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করে নগদ অর্থ সংগ্রহের কথা ছিল। তবে বিএসইসি বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে এ মূলধন বাড়ানোর পরিকল্পনায় সম্মতি দেয়নি।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩। এর মধ্যে ২৫ দশমিক ১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮ দশমিক ২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬৬ দশমিক ৫৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল বিনিয়েগকারীদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com