1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রাজনীতির অধিকার নেই

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১০.২৮ পিএম
  • ৮১ Time View

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘‘আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের পর আমরা স্বাধীনতা ফিরে পেলেও পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার অপচেষ্টা করছে। যারা বিদেশিদের পরামর্শে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তারা আমাদের দেশের নাগরিক কি না তা নিয়ে দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে।

তিনি বলেন, ‘‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ক্ষমতার মসনদ জোর করে টিকিয়ে রাখতে এই আওয়ামী লীগ দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে এরা আবারো দেশের মানুষের রক্ত চুষে নেবে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। 

ইশরাক বলেন, ‘‘মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন। আমার বাবা মুক্তিযুদ্ধ সময়ে এই নরসিংদীতে ঘাঁটি করেছিলেন। জুলাই বিপ্লবেও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে এই নরসিংদীবাসী অগণিত প্রাণ বিলিয়ে দিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, ‘‘তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছি। আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের মানরক্ষায়, স্বার্থরক্ষায় আমাদের কাজ করতে হবে। পাশাপাশি সকল অপশক্তিকে প্রতিহত করতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে।

রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সীর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সহসভাপতি ইকবাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, শ্রমিক দলের সভাপতি মুসা মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন আলতাফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com