1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আ.লীগ যেখান থেকে চাঁদা নিতো এখন বিএনপি নিচ্ছে: কাদের সিদ্দিকী

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭.৪৯ পিএম
  • ৮৩ Time View

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, ৫ আগস্টের পর থেকে বিএনপি কিন্তু একই দোষ করছে। জামায়াতে ইসলামী কিন্তু বাস কিংবা টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই। এসব কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিতো এখন বিএনপি সেখান থেকে চাঁদা নিচ্ছে, সেইসঙ্গে চাঁদার রেটও বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায়, সবই নিচ্ছে। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি এখন বিএনপি।’

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর। তবে শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে এমন গজব পড়ে। সেটাই হাসিনার ওপরে পড়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে, সেটাও নিশ্চয় আল্লাহ দেখবেন।

তিনি বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তিনি আহাম্মকের স্বর্গে বাস করছেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের ওপরে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলেছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম নাকি ট্রাম্প। ট্রাম্প না, তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com