বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

 নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপি সদস্য মানিক মিয়া (৫০) ও কল্পনা বেগম (৩৫)। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক সদস্য। নিহতরা আবিদ হাসান রুবেলের সমর্থক।

জানা যায়, শনিবার ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS