বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৬৬টির দর বেড়েছে, ১৭৮টির দর কমেছে, ৪০টির দর অপরিবর্তিত ছিল এবং ২৯টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ড্রাগণ সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮.৫৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ২৮.৪১ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১৬.৯৬ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৬.৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩.৫৮ শতাংশ, দুলামিয়া কটনের ১৩.৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩.২৩ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ১১.৯০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১১.৫৪ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply