1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড নিরাপদ ও স্বল্পব্যয়ে ক্যাশলেস লেনদেন গড়তে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ এনআরবি ব্যাংক

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৯.৪১ এএম
  • ৬৮ Time View

প্রধান শেয়ারবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে এনআরবি ব্যাংক। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৯৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১৩ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৩ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা, আইসিবির ৬ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা, ড্রাগণ সোয়েটারের ৬ লাখ ৪৮ লাখ ৬০ হাজার টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com