1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর বাংলাদেশ ব্যাংকের সময়সীমার মধ্যেই ৮ লাখের বেশি বাংলা কিউআর স্থাপন বিকাশের অক্টোবরে স্থানীয় সরকারের প্রথম ধাপের ভোট, আগস্টে তফসিল ঘোষণা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লিন্ডে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৯.৩২ পিএম
  • ১৩০ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৫১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৮৮৪ জন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজন ঢাকা বিভাগের।

আলোচ্য সময়ে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহীতে ৫০ জন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৪ হাজার ৮৮৪ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৫১৪ জনের মধ্যে ৫১ দশমিক ৪০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৬০ শতাংশ পুরুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com