মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রিক স্কুল বাসে কর ছাড় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে লাভেলো আইসক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ ভোটার তালিকা (সংশোধন) বিল পাস, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

কনফিডেন্স সিমেন্টের পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের বিএসইসির তলব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি সভা তলব করা হয়েছে। বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ জনিত নন- কমপ্লায়েন্সের কারণে কোম্পানিটি সম্প্রতি জেড ক্যাটাগরিতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হওয়া কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের সাথে বিএসইসি এর একটি সভা তলব করা হয়েছে। বিএসইসির পক্ষ হতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বা সিইও, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিবকে উক্ত সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেড ক্যাটাগরিতে হস্তান্তর হওয়া কোম্পানিগুলোর সাথে বসছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ জনিত নন- কমপ্লায়েন্সের কারণে অবনমনপ্রাপ্ত বা হস্তান্তরিত কোম্পানিগুলোর সাথে সভার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়টির সমাধানে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রসঙ্গত, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিতরণ করেনি। ফলে গতকাল কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।আর আজ থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS