মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রিক স্কুল বাসে কর ছাড় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে লাভেলো আইসক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ ভোটার তালিকা (সংশোধন) বিল পাস, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আজ ডিএসইতে ৩৯৭ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্ন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৭ পয়েন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০১ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৯১১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৯৭ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির, বিপরীতে ১৭৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS