বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

নির্বাচন ঘিরে দুই কৌশলে প্রস্তুতি নিচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৩ Time View

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনী মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারাদেশে মাঠে সরব দলটির নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। দলটির দায়িত্বশীলরা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে, তখন যে পরিস্থিতি বিরাজ করবে, সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে- তা এখনই বলার সুযোগ নেই।

জামায়াতে ইসলামীর একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে তাদের দুই শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্যও একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী।

জামায়াত নেতারা জানান, এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে সারাদেশেই নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে, সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে প্রার্থী এখনো বাছাই হয়নি, সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ-বিয়োগ করছে এ কমিটি। 

জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করেছি, এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণও করেছি। নির্বাচনি দল হিসাবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য জামায়াতে ইসলামীর আমির পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার, আমরা চাই এ সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত।

এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান, জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াতে ইসলামী। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দল দুটি অংশ নিয়েছিল। ২০১৪ সালের নির্বাচনও বর্জন করেছিল বিএনপি ও জামায়াত। তবে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে ১৬ বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামায়াতে ইসলামী। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS