1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

রৌমারীতে সেখ নাছির উদ্দিনের উপর হামলাকারীদের বিচার দাবি

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৩.২১ পিএম
  • ৭৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, লেখক ও গণ বুদ্ধিজীবী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান ও গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবির উপর হামলা হয়েছে।

গতকাল ২৯ নভেম্বর রোজ শুক্রবার বিকেলে ৩ টায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় রাষ্ট্র সংস্কারে উদ্যোগ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। বিকাল ৩ টায় রাষ্ট্র সংস্কারে নেতৃবৃন্দ সমাবেশ স্থলে উপস্থিত হলে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের বাধা দেয়। জামাত ইসলামের নেতাদের অভিযোগ সমাবেশের কথা  তাদেরকে কেন আগে জানানো হয়নি। আর রাষ্ট্র সংস্কার করবে ইউনুস সরকার রাষ্ট্র সংস্কারে কেন সমাবেশ করবে। তখন উভয় পক্ষের হাতাহাতি শুরু হলে ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির, রাষ্ট্র সংস্কারে আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাহিদ নলেজ, এড রায়হান কবিরসহ অনেকে আহত হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনে নেতৃবৃন্দ বলেন জামাত ইসলামের নেতারা যখন সমাবেশে হামলা করে তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ বলেন এই হামলায় জড়িত জামাত ইসলামের নেতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এই নব্য ফেসিষ্ট সংগঠনের বিরুদ্ধে  বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার আন্দোলন দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com