1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত এড়াতে মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা

  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৯.১৮ এএম
  • ১০৮ Time View

শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে স্কুল-কলেজে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে কো-কারিকুলার কার্যক্রমের একটি তালিকা নমুনাও প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মধ্যে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীর শিক্ষামুখী বা শ্রেণিকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি কার্যক্রম ও কো-কারিকুলার কার্যক্রম জোরদার করতে বলা হয়।

কার্যক্রমের নমুনা হিসেবে ৯টি কর্মসূচিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান, বিজয়ের ৩৬ জুলাই ভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ গ্রাফিতি পুরস্কার প্রদান, ক্রান্তিকালে তারুণ্য দুর্জয় ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশন, সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ থিম সং পুরস্কার প্রদান।

এ ছাড়া আরও রয়েছে—গার্লস স্কুল ও কলেজ পার্সোনাল হাইজিনবিষয়ক প্রশিক্ষণ, জাতীয় দিবসে আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ (বিএনসিসি স্কাউট-রোভার সহযোগিতা), জুলাই বিপ্লব কী, কেন, কীভাবে ছাত্রশিক্ষক অভিভাবকদের আলোচনা সভা, তরুণ চোখে নৈসর্গ দর্শন, শিক্ষা প্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান (নদীতীর বা চর বা উপকূল বা পাহাড় বা টিলা বা ফসলি মাঠ) দলবদ্ধ ভ্রমণ।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্য উৎসব ২৫’কে আনন্দময় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল ও ফুটবল খেলার আয়োজন, তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে জেন-জি উদ্যোক্তা শীর্ষক বির্তক প্রতিযোগিতা আয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com