বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির! সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য আটক কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

আজ ডিএসইতে ৪৭৩ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ৫ পয়েন্ট। আগের কার্যদিবসে প্রধান সূচক ৫৪ পয়েন্ট বেড়েছিলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৯১৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৬ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টি কোম্পানির, বিপরীতে ১৯৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS