1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

মোদীর সফরের আগে কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৮.৩১ পিএম
  • ১৭৫ Time View

২০১৯ সালের অগাস্ট মাসের পর এই প্রথম জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সফরের দুই দিন আগে জম্মুতে একটি সেনা ঘাঁটির কাছে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর একজন অফিসার মারা গেছেন। চারজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুইজন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়। এই ঘটনার ফলে মোদীর সফরের নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে নিরাপত্তা আধিকারিকদের।

শুক্রবার ভোররাতে জম্মু শহরের সানজয়ান ক্যান্টনমেন্ট এলাকায় ভারতের নিরাপত্তা বাহিনীর অপারেশন শুরু হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল, সন্ত্রাসীরা শহরে আক্রমণের ছক কষেছে। তারপরই এই অপারেশন হয়। ভোররাতে অপারেশন শুরু হওয়ার পরই প্রবল গুলির লড়াই শুরু হয়। সিআইএসএফের একজন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর নিহত হন। চারজন আহত।

জম্মু পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিং বলেছেন, ‘আমরা জায়গাটা চারদিক থেকে ঘিরে ফেলেছি। অ্যাকশনও শুরু হয়েছে। সকালে গুলি চলে। তাতে একজন মারা গেছেন। এনকাউন্টার এখনো চলছে।’

এদিকে নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে জম্মু ও কাশ্মীরে সুরক্ষা আরো বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনী রাস্তায় ও উত্তেজনাপ্রবণ এলাকায় দিনরাত টহল দিচ্ছে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই সেনা ঘাঁটি আক্রমণ করেছিল জঙ্গিরা। সেই আক্রমণে অনেকে মারা গেছিলেন। গত মাসে কাশ্মীরে সন্ত্রাসীদের সক্রিয়তা অনেক বেড়েছে। চারজন পঞ্চায়েত সদস্য মারা গেছেন। প্রচুর পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন।

গতকালই বারামুলাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর কম্যান্ডারসহ তিনজন মারা গেছে। সেখানে বৃহস্পতিবার সকালে অপারেশন শুরু হয়। এখনো তা চলছে।

মোদী আগামী রোববার জম্মুতে আসছেন। ২০১৯ সালের অগাস্টে জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা ও ক্ষমতা হারানোর পর এটাই ভারতের প্রধানমন্ত্রীর প্রথম সফর। সূত্র: ডিডাব্লিউ, এনডিটিভি, পিটিআই, এএনআই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com