পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। যা আলোচ্য দিনের বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ এজিএমের সময় পরিবর্তন করা হয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ, গত ৩০ জুন,২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য কোম্পানিটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply