1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিকেলে আসছে ৫ কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১১.২৮ এএম
  • ৬২ Time View

আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

এনার্জিপ্যাক পাওয়ার: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

জিএসপি ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ নভেম্বর, ২০২৪ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

জনতা ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

এসকে ট্রিমস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com