1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে যে আশ্বাস দিলেন তারেক রহমান

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১০.০৮ এএম
  • ৮৮ Time View

জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা একেকজন মানুষ। মানুষ হিসেবে যখন পাশের কাউকে বিপদগ্রস্ত দেখি এগিয়ে আসা উচিত। আল্লাহর প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত। কোনো পশুপাখিকেও আঘাত করা উচিত না।তিনি বলেন, আমি মনে করি আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সাইন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন। ব্যক্তি হিসেবে সমাজের প্রতিটি মানুষকে আহ্বান করবো সবাইকে এগিয়ে আসার জন্য।


এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টেও প্রাণ দিয়েছেন (বিএনপির নেতাকর্মীরা)। ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহীদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে।

তিনি আরও বলেন, বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সংগঠন জরুরি না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com