1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮.৫৭ এএম
  • ৭৮ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে তর্কাতর্কির জেরে ধরে মাদকাসক্ত যুবকের  ছুরিকাঘাতে সোহাগ নামে কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত হারন উর-রশিদ সোহাগ (৩৫) উপজেলার শম্ভুপুর বড় কান্দা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

রোববার(১৭নভেম্বর)রাত ৭টা দিকে শম্ভুপুর রেল  গেইট সংলগ্ন এলাকার একটি চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাত ৮ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও ছোট বোন বৈশাখী জানান,রাত ৭ টার দিকে কাপড় ব্যবসায়ী হারুন – উর রশিদ সম্ভুপুর রেল গেইট এলাকায় চায়ের দোকানে বসা ছিল। এসময় একই এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম  নেশাগ্রস্থ অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কি করার এক পর্যায়ে পকেট থেকে ছুরি বের করে তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান জানান, নিহত সোহাগের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে ধারনা করছি।

ভৈরব থানার এসআই সাখাওয়াত জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ থানায় নিয়ে আসি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com