1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নন্দন বেকারিকে অর্থদন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১.২২ পিএম
  • ২০২ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নন্দন ফুড প্রোডাক্টসকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল চারটায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অবস্স্থিত নন্দন ফুড প্রোডাক্টস এর কারখানায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। এসময় লাইসেন্স নবায়নকৃত না থাকায় এবং বেকারির অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে  প্রতিষ্ঠানটির মালিক ছগির আহমেদকে নগদ ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি।

অভিযানে নরসিংদী বিএসটিআই এর ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে  ভৈরব থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি জানান, সচেতনতামূলক ভাবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। কারখানার অভ্যন্তরের পরিবেশ সাস্থ্যসম্মত না থাকায় এবং  প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নকৃত না থাকায় অর্থদন্ড করা হয়। অন্যান্য খাবার তৈরির কারখানা গুলোতেও এসব অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com